A precedent in Cooch Behar in the glory of 'Vande Mataram'!
‘বন্দে মাতরম’-এর গৌরবে কোচবিহারে নজির

১৫০ কণ্ঠে সমবেত সংগীত, ১৫০ জনের রক্তদান, ভারত মাতার মূর্তির উন্মোচন
A precedent in Cooch Behar in the glory of ‘Vande Mataram’!
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:
‘বন্দে মাতরম’ সংগীত রচনার বর্ষপূর্তি উপলক্ষে দেশপ্রেম, সমাজসেবা ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য মিলনমেলার সাক্ষী থাকল কোচবিহার। রবিবার কোচবিহারের তল্লীগুড়ি হাই স্কুল প্রাঙ্গণে তল্লী সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান, যেখানে একসঙ্গে পালিত হয় মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, মানবসেবা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী দীপক বর্মন, হিরন্ময় গোস্বামী মহারাজ, ‘বন্দে মাতরম’ সংগীতের স্রষ্টার পরিবারের এক সদস্যসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব।
A precedent in Cooch Behar in the glory of ‘Vande Mataram’!
অনুষ্ঠানের সূচনায় ভারত মাতার মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এরপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে ১৫০ জন রক্তদাতা অংশ নেন। পাশাপাশি ১৫০ জন সঙ্গীত ও আবৃত্তি শিল্পীর সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় ‘বন্দে মাতরম’। সমবেত এই পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল ১৫০ জন মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ‘মাতৃ স্মরণ’ কর্মসূচি।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা, সাংস্কৃতিক চর্চা এবং দেশাত্মবোধ জাগিয়ে তুলতে তাঁরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পরিচালনা করে আসছেন। তবে এবারের উদ্যোগ ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী এবং বৃহত্তর পরিসরে আয়োজিত। ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।
A precedent in Cooch Behar in the glory of ‘Vande Mataram’!

অনুষ্ঠানের প্রশংসা করে রাজ্যের শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, “দেশপ্রেম, সমাজসেবা ও সাংস্কৃতিক চেতনার এমন সমন্বিত উদ্যোগ বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”
উল্লেখ্য, এক মঞ্চে ১৫০ কণ্ঠে ‘বন্দে মাতরম’ পরিবেশনা, ১৫০ জনের স্বেচ্ছায় রক্তদান এবং ১৫০ জন মায়ের সম্মাননা কর্মসূচির মাধ্যমে কোচবিহারে এক অনন্য নজির সৃষ্টি করল তল্লী সংস্থার এই আয়োজন।
A precedent in Cooch Behar in the glory of ‘Vande Mataram’!
