উজ্জ্বল কান্তি সেনের স্মরণে ৭৯ জনকে বিনামূল্যে সকালের আহার, উদ্যোগ উর্মি সেনের
স্বর্গীয় উজ্জ্বল কান্তি সেনের স্মরণে কোচবিহার এম জে এন হাসপাতালের মাতৃমার সামনে ৭৯ জনকে বিনামূল্যে সকালের আহার প্রদান করলেন উর্মি সেন।
উজ্জ্বল কান্তি সেনের স্মরণে ৭৯ জনকে বিনামূল্যে সকালের আহার
কোচবিহার: প্রিয়জনের স্মৃতিকে মানুষের সেবার সঙ্গে যুক্ত করে এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন কোচবিহার ভেনাস স্কোয়ার নিবাসী শ্রীমতী উর্মি সেন। স্বর্গীয় উজ্জ্বল কান্তি সেনের স্মরণে তাঁর উদ্যোগে কোচবিহার অনাসৃষ্টির ‘অন্নদাতা’ কর্মসূচির মাধ্যমে ৭৯ জন মানুষকে বিনামূল্যে সকালের আহার প্রদান করা হয়।

কোচবিহার এম জে এন হাসপাতালের মাতৃমার সামনে এই আহার বিতরণ করা হয়। হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিজন ও প্রয়োজনমতো মানুষের হাতে সকালের আহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, কোচবিহার অনাসৃষ্টি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ‘অন্নদাতা’ কর্মসূচি পরিচালনা করে আসছে। বিভিন্ন স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাশ্রম ও সহযোগিতাকে কাজে লাগিয়ে এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনমতো অভুক্ত মানুষের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হয়।

কোনও জন্মদিন, বিশেষ দিন, পারিবারিক অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের পর অবশিষ্ট ভালো খাবার নষ্ট না করে মানুষের কাজে লাগানোর জন্য অনাসৃষ্টির পক্ষ থেকে ফোনে খবর নেওয়া হয়। খবর পাওয়ার পর স্বেচ্ছাসেবকেরা সেই খাবার সংগ্রহ করে প্রয়োজনীয় মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন। এর ফলে একদিকে যেমন খাবারের অপচয় কমছে, অন্যদিকে অন্যের মুখে খাবার তুলে দেওয়ার মধ্য দিয়ে তৈরি হচ্ছে মানবিকতার এক সুন্দর বন্ধন।
স্বর্গীয় উজ্জ্বল কান্তি সেনের স্মরণে উর্মি সেনের এই উদ্যোগ সেই মানবিক ধারাকেই আরও এগিয়ে নিয়ে গেল। কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে এই উদ্যোগের জন্য তাঁকে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
খাবার নষ্ট নয়, পৌঁছে যাক অভুক্ত মানুষের মুখে। এই ভাবনাতেই এগিয়ে চলেছে ‘অন্নদাতা’।
