কোচবিহার রবীন্দ্র ভবনে ABRSM-এর দ্বাদশ জেলা সম্মেলন, অংশ নিলেন প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষিকা
কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল ABRSM-এর দ্বাদশ জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষিকা ও প্রতিনিধি অংশ নেন।
কোচবিহার রবীন্দ্র ভবনে ABRSM-এর দ্বাদশ জেলা সম্মেলন, অংশ নিলেন প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষিকা
সিটি নিউজ বাংলা, ডিস্ট্রিক্ট ডেস্ক, কোচবিহার:
কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘের (ABRSM) কোচবিহার জেলা শাখার দ্বাদশ জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০০ জন শিক্ষক-শিক্ষিকা ও প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে শিক্ষকদের বিভিন্ন অধিকার, সুযোগ-সুবিধা এবং পেশাগত সমস্যার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থ রক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন প্রতিনিধিরা।
জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে সম্মেলন ঘিরে রবীন্দ্র ভবনে ছিল উৎসাহ ও উদ্দীপনা। সম্মেলনের মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন দাবি ও সমস্যাগুলি তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক-শিক্ষিকাদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংগঠন আগামী দিনেও কাজ চালিয়ে যাবে।
