কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, মৃত ১১১! ধ্বংসস্তূপে বহু মানুষ
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১১। বহু ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে চলছে জোরকদমে তল্লাশি।
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৭৭! ধ্বংসস্তূপে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা
সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক, বোগোটা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সোমবার স্থানীয় সময় সকালে পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। একাধিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পরই উদ্ধারকারী দলগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোটা দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS এবং কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। রাজধানী বোগোটা থেকে এলাকাটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
প্রবল কম্পনের প্রভাব রাজধানী বোগোটাতেও অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ বাড়িঘর ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। শহরের বিভিন্ন ভবন ও গাড়ির অ্যালার্মও বেজে ওঠে।
দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সরাসরি নেতৃত্ব দেওয়ার ঘোষণা করেছেন। বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের উপর নজর রাখবেন বলে জানানো হয়েছে।
ইউরোপে ভয়াবহ দাবানল, ফ্রান্স-স্পেন-গ্রিসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ভয়াবহ এই দুর্যোগে কলম্বিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রও।
উদ্ধারকাজ যত এগোচ্ছে, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া ভবনগুলির ধ্বংসস্তূপে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।
