মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন, প্রথম আরব দেশ হিসেবে নতুন নজির
লেবাননের সংসদ ১১ আগস্ট ২০২৬ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করল। মৃত্যুদণ্ড পুরোপুরি বিলোপ করা প্রথম আরব দেশ হিসেবে নতুন নজির গড়ল লেবানন।
মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন, প্রথম আরব দেশ হিসেবে নতুন নজির
সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক : ঐতিহাসিক সিদ্ধান্ত নিল লেবাননের সংসদ। ১১ আগস্ট ২০২৬-এ সংসদে ভোটাভুটির মাধ্যমে দেশে মৃত্যুদণ্ডের বিধান আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে লেবানন প্রথম আরব দেশ হিসেবে মৃত্যুদণ্ড পুরোপুরি বিলোপের নজির গড়ল।

নতুন আইনি ব্যবস্থায় মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর পরিশ্রমসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে গুরুতর অপরাধের ক্ষেত্রেও আর মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ থাকছে না।
উল্লেখযোগ্যভাবে, লেবাননে ২০০৪ সাল থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করা কার্যত বন্ধ ছিল। এবার সংসদের সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের সেই অবস্থানই আইনি স্বীকৃতি পেল।
লাউডস্পিকার নিয়ে কড়া পদক্ষেপ, রাজ্যজুড়ে ৫,২৯৯ মাইক অপসারণ: তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
তবে এই সিদ্ধান্ত নিয়ে সংসদের ভিতরে মতবিরোধও দেখা দিয়েছে। হিজবুল্লাহর সংসদীয় দল মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছে।
লেবাননের এই পদক্ষেপ আরব বিশ্বে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনার পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
