শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের আবেদন খতিয়ে দেখছে ভারত
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের আবেদন আইনি প্রক্রিয়া মেনে খতিয়ে দেখছে ভারত। প্রত্যর্পণ নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক যোগাযোগ অব্যাহত।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের আবেদন খতিয়ে দেখছে ভারত
সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক : শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো আনুষ্ঠানিক আবেদন প্রচলিত আইনি প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বিচারিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরানোর বিষয়ে ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে ফের অনুরোধ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সাংবাদিক বৈঠকে জানান, বাংলাদেশের পাঠানো অনুরোধটি সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ, প্রত্যর্পণের বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি।
শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি দুই দেশের মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত এবং ভারতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টিও রয়েছে।
ভারত-নেপাল মৈত্রী সাইকেল যাত্রা ১৬ সেপ্টেম্বর, জলদাপাড়া–কোচবিহারে বিশেষ উদ্যোগ
ফলে শেখ হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে নয়াদিল্লির আইনি পর্যালোচনা এবং দুই দেশের পারস্পরিক আলোচনাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
