হালিশহরে মমতার কনভয়ে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
হালিশহরে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ। ইট-পাথর, জলের বোতল ও জুতো ছোড়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
হালিশহরে মমতার কনভয়ে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
সিটি নিউজ বাংলা, উত্তর ২৪ পরগনা, স্টেট ডেস্ক :
হালিশহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর কনভয়ের একটি গাড়ি লক্ষ্য করে ইট-পাথর, কাদা, জলের বোতল ও জুতো ছোড়ার অভিযোগ উঠেছে।

ঘটনায় পুলিশের উপস্থিতি সত্ত্বেও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, গাড়ির কাচ খোলা থাকলে পাথরের আঘাতে গুরুতর জখম বা প্রাণহানিও ঘটতে পারত।
ঘটনার পিছনে বিজেপির ইন্ধনের অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টাপাল্টি রাজনৈতিক অভিযোগের মধ্যেই হালিশহরের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।
