সাইবার প্রতারণা রুখতে ৩,৭১৮ ভুয়ো অ্যাপ ব্লক, ১১ হাজার কোটির বেশি ক্ষতি রোধ
সাইবার প্রতারণা রুখতে ৩,৭১৮টি ক্ষতিকর অ্যাপ ব্লক করেছে কেন্দ্র। ১১,১৫৮ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি রোধের দাবি, ব্লক সিম ও IMEI-ও।
সাইবার প্রতারণা রুখতে ৩,৭১৮ ভুয়ো অ্যাপ ব্লক, ১১ হাজার কোটির বেশি ক্ষতি রোধ
সিটি নিউজ বাংলা, ন্যাশনাল ডেস্ক, নয়াদিল্লি:
সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ভুয়ো লোন অ্যাপ-সহ মোট ৩,৭১৮টি ক্ষতিকর মোবাইল অ্যাপ্লিকেশন ব্লক করেছে কেন্দ্র সরকার।

এর ফলে প্রায় ১১,১৫৮ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে বলে লোকসভায় জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সরকারের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯(এ) এবং ৭৯(৩)(বি)-এর আওতায় সাইবার প্রতারণায় ব্যবহৃত ক্ষতিকর অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু অ্যাপ ব্লক করেই থেমে থাকেনি কেন্দ্র। পুলিশ প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে ১৫.৭৫ লক্ষেরও বেশি সিম কার্ড এবং ৫.৭৭ লক্ষ আইএমইআই নম্বর ব্লক করা হয়েছে। এর পাশাপাশি ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে সাইবার প্রতারণার নেটওয়ার্কে লাগাম দেওয়ার চেষ্টা চলছে।
কেন্দ্রের এই পদক্ষেপের মূল লক্ষ্য, ভুয়ো লোন অ্যাপ, অনলাইন জালিয়াতি এবং বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি কমানো।
সাইবার প্রতারণার শিকার হলে কী করবেন?
কোনও ব্যক্তি অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি National Cyber Crime Reporting Portal-এর মাধ্যমেও অনলাইনে অভিযোগ জানানো যায়।
আদানি-সহ তিনজনের বিরুদ্ধে মার্কিন ফৌজদারি মামলা খারিজ, বড় স্বস্তি
সাইবার প্রতারণার ক্ষেত্রে দ্রুত অভিযোগ জানানো হলে প্রতারণার অর্থ আটকে দেওয়ার সম্ভাবনা বাড়ে। তাই কোনও সন্দেহজনক লেনদেন হলে দেরি না করে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।
