হিমাচলে ভয়াবহ বৃষ্টি-ভূমিধস, মৃত ১৫৭-এর বেশি! নিখোঁজ ২৫৭, বিপর্যস্ত জনজীবন
হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে ভয়াবহ বিপর্যয়। মৃত ১৫৭-এর বেশি, নিখোঁজ প্রায় ২৫৭ জন। বন্ধ ২৫৯টি রাস্তা।
হিমাচলে ভারী বৃষ্টি-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, মৃত ১৫৭-এর বেশি! নিখোঁজ ২৫৭!
সিটি নিউজ বাংলা, এনভায়রনমেন্ট ডেস্ক : মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ১৫৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও বিদ্যুৎ-পানীয় জলের পরিষেবা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধস ও হড়পা বানে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৮৯ জন। এখনও প্রায় ২৫৭ জনের নিখোঁজ থাকার খবর রয়েছে।
প্রবল বৃষ্টির জেরে রাজ্যের ২৫৯টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মান্ডি-কুল্লু হাইওয়েও রয়েছে। বহু এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ৯০০টিরও বেশি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের প্রাথমিক হিসাব।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি ও কুল্লু জেলা। প্রাথমিক হিসেবে রাজ্যজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৮৬ কোটি থেকে ৯১০ কোটি টাকারও বেশি বলে জানা যাচ্ছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় কাংড়া, মান্ডি, শিমলাসহ পাঁচটি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিতাইয়ে বিক্ষোভের মুখে সাংসদ-বিধায়ক দম্পতি, গভীর রাতে বাড়ি ছাড়লেন জগদীশ-সঙ্গীতা
উদ্ধার ও ত্রাণকাজে নামানো হয়েছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আটকে পড়া মানুষকে উদ্ধার, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং বন্ধ রাস্তা পরিষ্কারের কাজ। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
