৪৪ বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক, রুপো জিতলেন সাওয়ান বারওয়াল
৪৪ বছর পর এশিয়ান গেমসের পুরুষ ম্যারাথনে পদক পেল ভারত। নাগোয়ায় ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে রুপো জিতলেন সাওয়ান বারওয়াল।
৪৪ বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক, রুপো জিতলেন ভারতের সাওয়ান বারওয়াল
সিটি নিউজ বাংলা | স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসের ম্যারাথনে দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটালেন ভারতের সাওয়ান বারওয়াল। পুরুষদের ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথনে রুপোর পদক জিতেছেন ভারতের এই অ্যাথলিট। তাঁর সময় ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড।
নাগোয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুরু থেকেই সামনের সারিতে ছিলেন বারওয়াল। দৌড়ের মাঝপথেও দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ পর্যন্ত জাপানের ইচিতাকা ইয়ামাশিতার পিছনে থেকে রুপো নিশ্চিত করেন ভারতীয় অ্যাথলিট।
এই পদকের ফলে ১৯৮২ সালের পর ফের এশিয়ান গেমসের পুরুষ ম্যারাথনে পদক পেল ভারত। বিদেশের মাটিতে এশিয়ান গেমসের ম্যারাথনে কোনও ভারতীয় পুরুষের এটিই প্রথম পদক।
একই প্রতিযোগিতায় ভারতের অন্য প্রতিনিধি কার্তিক কারকেরা ২ ঘণ্টা ২২ মিনিট ৪১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ১৭তম হন।
