কোচবিহারে ১৩-১৪ আগস্ট বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্যসাথীতে মিলবে চিকিৎসা
কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে ১৩ ও ১৪ আগস্ট দু’দিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। স্বাস্থ্যসাথী কার্ডে মিলবে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসার সুবিধা।
কোচবিহারে দু’দিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্যসাথী কার্ডে মিলবে চিকিৎসার সুবিধা
সিটি নিউজ বাংলা, যহেল্থ ডেস্ম, থঐকোচবিহার: সাধারণ মানুষের জন্য সুখবর। কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে ১৩ ও ১৪ আগস্ট জেলা স্তরের বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় এই শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে।

শিবিরে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করার পাশাপাশি ছানি অপারেশন ও অন্যান্য জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করা হবে। প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
কী কী সঙ্গে আনতে হবে?
শিবিরে পরিষেবা পেতে উপভোক্তাদের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে আনতে হবে। পাশাপাশি পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড অথবা অন্য কোনও সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দু’দিনের এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরে কোচবিহারের সাধারণ মানুষকে অংশ নিয়ে চোখের সমস্যা পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সময়মতো চোখের সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
