খারাপ আবহাওয়ায় রাঁচি বিমানবন্দরে বাতিল ২৪ ফ্লাইট, প্রভাবিত কলকাতা রুটও
খারাপ আবহাওয়ার কারণে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে বাতিল ২৪টি IndiGo ফ্লাইট। কলকাতা-সহ একাধিক রুটের বিমান পরিষেবা ব্যাহত।
খারাপ আবহাওয়ার জের, রাঁচি বিমানবন্দরে বাতিল ২৪টি ফ্লাইট; কলকাতা রুটও তালিকায়
সিটি নিউজ বাংলা | ন্যাশনাল ডেস্ক

প্রতিকূল আবহাওয়ার কারণে ঝাড়খণ্ডের রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে একাধিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। IndiGo-র মোট ২৪টি ফ্লাইট মুভমেন্ট বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
বাতিল পরিষেবার মধ্যে ছিল ১২টি আগমন এবং ১২টি প্রস্থান। কলকাতা, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, আমদাবাদ, পটনা এবং দিল্লির সঙ্গে রাঁচির বিমান যোগাযোগও এর ফলে প্রভাবিত হয়েছে।
এর মধ্যে কলকাতা-রাঁচি-কলকাতা রুটের একাধিক পরিষেবাও বাতিল হয়েছে। পাশাপাশি বেঙ্গালুরু-রাঁচি রুটে Air India Express-এর একটি পরিষেবাও অপারেশনাল কারণে বাতিল করা হয়।
যাত্রীদের নিজেদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
