কোচবিহারে জরিমানা ও আটক একাধিক অটো-বাস Trafic jum in Cooch Behar

কোচবিহার শহরে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। বুধবার মিনি বাস স্ট্যান্ড এলাকা থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তাজুড়ে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার উপর অটো, বেসরকারি বাস এবং সরকারি NBSTC বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার ফলে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছিল। বারবার সতর্ক করা হলেও সরকারি নির্দেশিকা অমান্য করে যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানো হচ্ছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়।
এই পরিস্থিতিতে নিয়মভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। অভিযানে একাধিক অটো ও বাস আটক করা হয় এবং ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানাও করা হয়। পাশাপাশি চালকদের সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে ট্রাফিক আইন অমান্য করলে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

