দুর্গাপুজোর আগে ১৫৬ জনের হাতে নতুন বস্ত্র তুলে দিল নিউ টাউনের ‘টিম সহযোগী’
দুর্গাপুজোর আগে নিউ টাউনের স্বেচ্ছাসেবী সংস্থা ‘টিম সহযোগী’র উদ্যোগে ১৫৬ জন সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হলো।
দুর্গাপুজোর আগে ১৫৬ জনের হাতে নতুন বস্ত্র তুলে দিল নিউ টাউনের ‘টিম সহযোগী’
উৎসবের আনন্দ ভাগ করে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা, মায়েদের মুখে হাসি ফোটানোই মূল লক্ষ্য
নিউ টাউন, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মানবিক উদ্যোগ নিল নিউ টাউনের স্বেচ্ছাসেবী সংস্থা ‘টিম সহযোগী’। সংস্থার উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ১৫৬ জন মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। উৎসবের আগে নতুন বস্ত্র পেয়ে খুশি উপভোক্তারা।

সংস্থার সদস্যদের মতে, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মায়েদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাঁদের আশীর্বাদ লাভের মধ্য দিয়েই মা দুর্গার চরণে প্রণাম নিবেদন করতে চেয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে ‘টিম সহযোগী’র সম্পাদক পাপন সেন জানান, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও মানুষের পাশে থেকে এই ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উৎসবের মরশুমে এই উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিল।
সিটি নিউজ বাংলা | CT News বাংলা
