কোচবিহারে জনগণনা ২০২৭-এর ডিজিটাল স্ব-নথিভুক্তি প্রচার, নাগরিকদের অংশগ্রহণে জোর | CT News Bangla
জনগণনা ২০২৭-কে সামনে রেখে কোচবিহারে শুরু হয়েছে ডিজিটাল স্ব-নথিভুক্তি প্রচারাভিযান। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সেল্ফ-এনিউমারেশন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কোচবিহারে জনগণনা ২০২৭-এর ডিজিটাল স্ব-নথিভুক্তি প্রচার, নাগরিকদের অংশগ্রহণে জোর
CT News Bangla | কোচবিহার
জনগণনা ২০২৭-কে সামনে রেখে কোচবিহারে শুরু হয়েছে ইউনিফাই সেল্ফ-এনিউমারেশন ক্যাম্পেইন। শনিবার কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে জেলা শাসক তথা প্রধান জনগণনা আধিকারিকের দিকনির্দেশনায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের জনগণনা ২০২৭-এর সেল্ফ-এনিউমারেশন (স্ব-নথিভুক্তি) প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সহজ, নিরাপদ এবং সুবিধাজনক এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জনগণনার অংশ হওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের স্ব-নথিভুক্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সকলকে নির্ভুল তথ্য দিয়ে জনগণনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

প্রশাসনের মতে, প্রতিটি মানুষের সঠিক তথ্য এবং প্রতিটি সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর, তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। সেই লক্ষ্যেই ডিজিটাল জনগণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
