Eggs thrown at Meenakshi Mukherjee's car in Shitalkuchi, protest in front of the Superintendent of Police's office
শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির গাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগ, পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ
পুলিশের উপস্থিতিতে শীতলকুচিতে নিজের গাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছালেন মীনাক্ষী মুখার্জি। মঙ্গলবার মৃত সিপিআই(এম) কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর গাড়ি থেকেই ফেসবুক লাইভে মীনাক্ষী মুখার্জি দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই তাঁর গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানানোর কথাও জানান।

Eggs thrown at Meenakshi Mukherjee’s car in Shitalkuchi, protest in front of the Superintendent of Police’s office
এরপর কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে সিপিআই(এম) কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন মীনাক্ষী মুখার্জি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
এদিন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি একাধিক প্রশ্ন তোলেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
