EDTDA
ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (EDTDA) এর বার্ষিক সাধারণ সভায় গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন,ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, পর্যটন ও পরিবেশ 2026 ।
পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সংস্কৃতির প্রসারে আরও সুসংহতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (EDTDA)-এর বার্ষিক সাধারণ সভা। সভায় উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনা, বিভিন্ন গঠনমূলক মতামত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংগঠনের আগামী দিনের পথচলাকে আরও শক্তিশালী করেছে।
সভায় বক্তারা বলেন, ইস্টার্ন ডুয়ার্স অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, আদিবাসী সংস্কৃতি এবং স্থানীয় পর্যটনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন, স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পর্যটন সংযোগ জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

EDTDA NEWS : ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
নতুন কমিটির পদাধিকারীরা , সভাপতি: গোপাল চন্দ্র সন্ন্যাসী,সহ-সভাপতি: মনোজ বর্মন ও প্রীতম গজমের,সাধারণ সম্পাদক: বিশ্বজিৎ সাহা,সহ-সম্পাদক: তাপস বর্মন (অসম) ও বিজয় কুমার থাপা,সংরক্ষণ বিষয়ক চেয়ারম্যান: লালসিং খাওয়াস,কনজারভেশন কো-চেয়ারম্যান: কল্যাণ গোপ ও সিমরান সাহা,সাংস্কৃতিক চেয়ারম্যান: বিনয় নারজিনারি,সহ-চেয়ারম্যান: সুমন্ত সাহা ও রানু সাংমা,ট্রাইবাল কালচার কো-অর্ডিনেটর: বিমল নাগ,নিউজ চেয়ারম্যান: সুপেন দাস,ডিজিটাল মিডিয়া প্রধান: প্রীতম ছেত্রী

এছাড়াও জালদাপাড়া সেন্ট্রাল, জয়গাঁও, চিলাপাতা, নর্থ খয়েরবাড়ি, কোচবিহার, দিনহাটা, ওয়েস্টার্ন ডুয়ার্স (নাগরাকাটা), কুমাই, রাইমোনা-চক্রশিলা এবং মংপু পর্যটন সার্কিটের জন্য পৃথক কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। পরিবহন সমন্বয়ক হিসেবে কার্তিক সরকার এবং গাইড সমন্বয়ক হিসেবে টিংকু কার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতেও দেশ-বিদেশের পর্যটন ও পর্বতারোহণ জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সৌম্য দীপ দত্ত। এছাড়া সম্মানীয় উপদেষ্টাদের মধ্যে রয়েছেন অনিল ওরাও, ভাস্কর দাস, নেপালের তিনবারের এভারেস্টজয়ী পূর্ণ কে. শেরপা, নেপাল পর্যটন তথ্য আধিকারিক নিরোজ কাট্টেল, উদয় কুমার শ্রেষ্ঠ, ভাবিশ শ্রেষ্ঠ, ভুটানের থিনলে গুন্ডু, বাংলাদেশের আবু সালেক, জনার্দন চৌধুরী, অরুণ কুমারসহ আরও অনেকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পর্যটন সার্কিটের আরও কয়েকজন সমন্বয়কারীর নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে।সভার শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ইস্টার্ন ডুয়ার্সের পর্যটন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সংস্কৃতির বিকাশে অ্যাসোসিয়েশন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
