উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজও
আজ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। জেনে নিন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজও
সিটি নিউজ বাংলা, এনভায়রনমেন্ট ডেস্ক:
আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: NightHDR;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় খোলা মাঠ, জলাশয় কিংবা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।
