নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার।
নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের! অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার রাজ্যের
কলকাতা: বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই সম্মান গ্রহণ করেছিলেন অনন্ত মহারাজ।
তবে সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের একাধিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। তাঁর বক্তব্যের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে আপত্তি ও প্রতিবাদ জানানো হয়।
এই আবহেই অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে এসেছে। নেতাজিকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যই এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির সাংসদের সম্মান প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য বা অপপ্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
