বিজেপির জাতীয় মুখপাত্র পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন শেহজাদ পুনাওয়ালা
ব্যক্তিগত ও আর্থিক পরিস্থিতির কারণ দেখিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করলেন শেহজাদ পুনাওয়ালা।
বিজেপির জাতীয় মুখপাত্র পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত শেহজাদ পুনাওয়ালার
সিটি নিউজ বাংলা: ব্যক্তিগত ও আর্থিক জরুরি পরিস্থিতির কারণ দেখিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করলেন শেহজাদ পুনাওয়ালা। এর আগে তাঁর পদত্যাগপত্র দল গ্রহণ না করলেও ফের পদত্যাগপত্র জমা দিয়ে তা মঞ্জুর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, বর্তমান ব্যক্তিগত ও আর্থিক পরিস্থিতির কারণে তিনি বেসরকারি ক্ষেত্রে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই সক্রিয় রাজনীতি এবং দলের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে তাঁর এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা আদর্শের বিরুদ্ধে নয় বলেও স্পষ্ট করেছেন পুনাওয়ালা। তাঁর বক্তব্য, তিনি মূলত একটি নির্দিষ্ট সাংগঠনিক ‘ব্যবস্থা’ থেকে সরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে কিছু ব্যক্তির আচরণ নিয়েও তিনি অসন্তোষের ইঙ্গিত দিয়েছেন।
দল ছাড়ার সিদ্ধান্ত জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেহজাদ পুনাওয়ালা। তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক পদ থেকে সরে গেলেও মোদীর কাজের প্রতি তাঁর সমর্থন আজীবন বজায় থাকবে।
‘দিমাগী নকশাল’ মন্তব্যে চিদম্বরমের পাল্টা কটাক্ষ, ‘বন্দে মাতরম’ বিতর্কে উত্তপ্ত রাজনীতি
এখন বিজেপি তাঁর দ্বিতীয় দফার পদত্যাগপত্র গ্রহণ করে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
